বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের রামপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১:৪৬ পিএম
চাঁদপুরের রামপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ছোটসুন্দর বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে দলের সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন। তিনি তার বক্তব্যে বলেন, রামপুর ইউনিয়ন হলো আমাদের জন্য গোপালগঞ্জ।
আমরা এই ইউনিয়নে কোন প্রকার গ্রুপিং হতে দিবো না। সকল ওয়ার্ডে সাধারণ সভা করে নতুনভাবে যুবলীগকে সাজাতে হবে। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সক্রিয় কর্মীদেরকে নিয়ে কমিটি গঠন করবেন।
যাদের দ্বারা আমাদের যুবলীগ আরো শক্তিশালী হবে। তাহলেই দীপু আপার হাতকে শক্তিশালী করতে পারবো। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহসিন খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাসান সামনু।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম মাল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাসান খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। এই সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital