বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের সভাপতি আল মামুন পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৪ পিএম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের সভাপতি আল মামুন পাটওয়ারী
মাসুদ হোসেন : চাঁদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ভাষাবীর এম এম ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি (সভাপতি) মোঃ আল মামুন পাটওয়ারী।
সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী শিক্ষার গুনগত মানোন্নয়ন, বিদ্যালয়ে সঠিক ভাবে পরিচালনা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গত রবিবার (১৮ সেপ্টেম্বর) জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের বাচাই কমিটি তাকে মনোনীত করেন।
মোঃ আল মামুন পাটওয়ারী চাঁদপুর জেলার রামপুর ইউনিয়নের ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর থেকেই অত্যন্ত সুনাম, শিক্ষার মান ও বিদ্যালয়ের উন্নয়ন, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, নিজস্ব অনুদানে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি চাঁদপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০২২ সালের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি (সভাপতি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শিক্ষার্থীদের অভিভাবক ও ম্যানেজিং কমিটিসহ শিক্ষা সমাজের লোকজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়া তিনি বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, নিজস্ব অনুদানে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ে আমি যতদিন সভাপতি হিসেবে দায়িত্বরত থাকবো, বিদ্যালয়ের উন্নয়মূলক কাজ অব্যহত রাখবো। আমাকে জেলা পর্যায় শ্রেষ্ঠ এসএমসি (সভাপতি) হিসাবে যারা নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital