বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী’র উদ্যোগে ফ্রি ব্লকের প্রশিক্ষন কোর্স সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৬ পিএম
বিজয়ী’র উদ্যোগে ফ্রি ব্লকের প্রশিক্ষন কোর্স সম্পন্ন
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১২ জন নারীকে ফ্রিতে ব্লকের বেসিক প্রশিক্ষন করানো হয়।
অদ্য ২৩ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর পুরান বাজারে অবস্থিত খান’স ধাবায় চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী”এই প্রশিক্ষন প্রদান করেন।
বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন ইউ এইচ ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয়ী এর ট্রেজারার উম্মে হানী।
বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর এডমিন আসফিয়া জাহান ও সদস্য মাহেরা মৌরী।
আজকের ট্রেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি মাহমুদা খানম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তার, এডিটর নাসরিন আক্তার নওশিন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা খানম বলেন – “বিজয়ী” চাঁদপুরের প্রথম নারী সংগঠন ২০২০ সাল থেকে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে। চাঁদপুরে এই ধরনের মহতী কাজ করার জন্য ধন্যবাদ জানাই বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে। বিজয়ী এর উপদেষ্টা হিসেবে আমি গর্বিত। আমি এবং আমাদের ইনার হুইল ক্লাবের সকল কর্মকর্তাগন বিজয়ী এর পাশে থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য নাসরিন আক্তার বলেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া খান নারীদের জন্য কাজ করছে সত্যি তা প্রশংসার দাবিদার। তানিয়া খান চাচ্ছে নারীদের প্রশিক্ষন দিয়ে নারীদের সাবলম্বী করতে, তারই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি বিজয়ী এর পাশে আছি ইনশাআল্লাহ।
এ সময়ে বক্তব্য রাখেন মিতু আক্তার।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের ট্রেইনার উম্মে হানী এবং উপস্থিত অতিথি, উপস্থিত ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
সারাদেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করা।
তানিয়া খান আরও বলেন করোনার সময় থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ।
এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন এডমিন আসফিয়া জাহান, নারী উদ্যোক্তা -সাদিয়া আক্তার সুলতানা,সাহিবাহ শাম্মী,  জান্নাতুল লিমু,উম্মে হাবিবা,সাদিয়া সুলতানা, অনন্তা চক্রবর্তী,ফারহানা সিনথিয়া, অহিদা আক্তার,তানিয়া আক্তার, উম্মে খাদিজা,ইশরাত জাহান, মাহেরা মৌরী, সাজিয়া ইশতিয়াক, আসমা আক্তার।
বিজয়ীর মডারেটর কবি ফয়েজ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital