শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:০১ পিএম
মৈশাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে দলের সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও আরো গতিশীল করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাদ খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মিঠুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী, এ সময় বক্তব্য রাখেন, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসানাত নয়ন, মোঃ ফারুক হোসেন বেপারী, সেলিম মাল, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবুদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক খান, মৈশাদী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমন বেপারী, ফারুক খান, সোহরাব খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল মৃধ্যা, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শুক্কুর গাজী, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টিটু খান, সাধারণ সম্পাদক স্বপন, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ গাজী। এসময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital