বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৩ পিএম
ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
এস এম ইকবাল : ফরিদগঞ্জে খেলার চলে পানিতে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া দীঘির পূর্ব পাডের আরিফ পাটওয়ারী বাড়ির ভাড়াটিয়া ফাতেমা বেগমের মেয়ে হাফিজা (৬) পানিতে পড়ে মারা যায়।
পানিতে পড়ে শিশুর মৃত্যু সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায়, শিশু হাফিজা খেলার চলে বাড়ির সকলের অগোচরে পানিতে পড়ে যায়। হাফিজার মা ফাতেমা বেগম হাফিজা কে না পেয়ে চারদিকে খোঁজ করে এবং বাড়ির লোকজন দীঘিতে নেমে ডুবন্ত অবস্থায় শিশু হাফিজাকে খুঁজে পায়। এরপর বাড়ির লোকজন শিশু হাফিজাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু হাফিজা পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের উদীয়পুর গ্রামের সৌদি প্রবাসী হোসাইন ও ফাতেমা বেগমের একমাত্র সন্তান।
নিহত হাফিজ আক্তারের মা ফাতেমা বেগম জানান, পারিবারিক কলোহে আমি মেয়েসহ ফরিদগঞ্জে ভাড়া থাকি। দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের দীঘিতে পড়ে  আমার একমাত্র মেয়ে যার।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই কন্যা শিশুটির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital