শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তাজুল ইসলাম হাওলাদার রচনা প্রতিযোগিতায় তৃতীয়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৩ এম
তাজুল ইসলাম হাওলাদার রচনা প্রতিযোগিতায় তৃতীয়
সজীব খান : বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার চাঁদপুর জেলা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় গ্রুফ (ঘ) বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা উপর রচনায় প্রতিযোগীতায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
শোকবহ ১৫ আগস্ট উপলক্ষে গণগন্থাগার এ প্রতিযোগিতা আয়োজন করেন।
জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী প্রভাষক তাজুল ইসলাম হাওলার জেলা গণগ্রন্থাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
এ প্রতিযোগিতা অব্যাহত থাকলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু সম্পর্কে সবাই জানতে পারবে, শিখতে পারবে। বঙ্গবন্ধু দেশের জন্য, বাঙালি জাতির জন্য কি করেছে, সংগ্রম করেছে, জেল খেটেছে, অপমানিত হয়ে সকল বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহজ হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital