সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সম্প্রীতি সমাবেশে ভ্রাতৃত্ব রক্ষার অঙ্গীকার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ পিএম
হাজীগঞ্জে সম্প্রীতি সমাবেশে ভ্রাতৃত্ব রক্ষার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বঙ্গবন্ধু চত্বরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে ও শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শুনিল দেউড়ি ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। এর আগে তিনি হাজীগঞ্জে কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম বার)।

এ সময় মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বলেন, দেশ স্বাধীনের সময় হিন্দু, মুসলিম  এক হয়ে হাতে হাত রেখে যুদ্ধে ছাপিয়ে পড়েছে। এ সম্প্রীতির বন্ধন আমাদেরকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে এ দেশের মানুষকে দিয়েছে স্বাধীনতার পতাকা।  তাই এ মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে।

Model Hospital

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গেলো বছর হাজীগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘোষণা ঘটেছে তা আগামীতে আর কখনও হবে না বলে আশা করেন। পূজা উদযাপন কমিটির দায়িত্বে যারা থাকবেন তাদের সেচ্ছাসেবীরা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করছে কিনা তা ঠিক করে মনিটরিং করাী আহবান জানান।

অনুষ্ঠানে ওই সময় আরো বক্তৃতা করেন, হাজীগঞ্জের পৌর মেয়র আ. স. ম. মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল ঘোষ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহী দাস বণিক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. আব্দুর রউফ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের।

সমাবেশে ওই সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।