সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের যুবক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ বাস চাপায় নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৭ পিএম
চাঁদপুরের যুবক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ বাস চাপায় নিহত
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার যুবক হাবিব পাটওয়ারী (২৮) চট্টগ্রামের মিরের সরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পেশাগত কাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সড়কের মিরেরসরাই বারইয়ার হাট এলাকায় হঠাৎ মোটরসাইকেলটি বন্ধ হয়ে যাওয়ায় সড়কের পাশে রেখে তিনি নিজেই বন্ধ হয়ে যাওয়ার ত্রুটি দেখছিলেন।
এসময় পেছন থেকে দ্রুত গতিতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আঘাত করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাবিব পাটওয়ারীকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে মৃত্যুবরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হানিফ পরিবহনের বাস ও নিহতের লাশ জোরারগঞ্জ থানা হেফাজতে রয়েছে।
নিহত হাবিব পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আলমগীর হোসেন এর ছেলে। তিনি পেশায় এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনে চাকরি করতেন। তার বাবা বহু বছর আগেই মারা যাওয়ার পর মা কষ্ট করে লালন পালন করে বড় করেছেন।
তিনি স্থানীয় বদরখোলা মডেল কিন্ডারগার্টেনে শিক্ষকতা করলেও করোনাকালীন তা বন্ধ হয়ে যাওয়ায় শক্তি ফাউন্ডেশনে চাকরি নেন। বছরখানেক আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।