সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বাজারের টয়লেটের ময়লা সরকারি হাসপাতালের ভিতরে!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১:৫৫ পিএম
ফরিদগঞ্জ বাজারের টয়লেটের ময়লা সরকারি হাসপাতালের ভিতরে!

এস এম ইকবাল : স্বাস্থ্য বিভাগে অস্বাস্থ্যকর কর্মকান্ড। উদ্বেগ সচেতন মহল ও সাধারণ জনগণ। যেখানে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সচেতন থাকার কথা থাকলেও রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে। যে কেউ ইচ্ছে মতো ফেলছে টয়লেটের ময়লা ও বাজারের ময়লা আবর্জনা।

দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলছে বাজার ব্যবসায়ীরা। এদিকে কোনো প্রকার অনুমতি ছাড়াই চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাজারের পাবলিক টয়লেটের ময়লা ফেলছে হাসাপাতালের ভিতরে। এতে পুরো এলা জুড়ে হই চই বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগের এহেতুক কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। এতো কিছুর পরও ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি যেমন দুঃখজন, একই সাথে রহস্যজনক বটে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা (উত্তর) ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার সংলগ্ন উপ স্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারি ওয়ালের ভিতরে বাজারের পাবলিক টয়লেটের ময়লা এবং বাজারের আবর্জনা ফেলে নোংরা করছে হাসাপাতালের পরিবেশ। তারই ধারবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাজারের পাবলিক টয়লেটের ময়লা হাসাপাতালের বাউন্ডারির ভিতর গর্ত করে ময়লা ফেলে রেখেছে ইউপি চেয়ারম্যান মো.কামরুল হাসান ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আজিম। এতে ময়লার গন্ধে ভরে গেছে হাসপাতালের আঙ্গিনা। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখে সংশ্লিস্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এগিকে হাসপাতালে গিয়ে কোনো রূপ ছুটি ছাড়া হাসপাতালে অনউপস্থি ছিলেন ডা.লুৎফুর রহমান।

বিষয়টি মুঠো ফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষনিক সেখানে প্রতিনিধি দল পাঠান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও ডা.কামরুল হাসান এবং এম.ও.ডি.সি ডা.মামুনুর রশিদ সেখানে গিয়ে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও চেয়ারম্যানকে তলব করেন। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল আসলেও রহস্যজনক কারনে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম আসছি বললেও ঘন্টা পার করেও তিনি আর আসেননি। পরে তার ফোনও বন্ধ পাওয়া যায়।

Model Hospital

স্থানীয়দের কয়েকজন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, এখানে তেমন একটা সেবা পাওয়া যায় না। প্রায় সময়ই বন্ধ থাকে। গতকাল একটি শিশু পানি পড়ে যায়। প্রথমে এখানে আনা হয়। কিন্তু হাসাপাতাল বন্ধ পেয়ে চতুরা নেওয়ার পথে মারা যায়।

এ বিষয়ে রূপসা বাজার ব্যবসায়ী কমিটির গত দুই বারের সাধারণ সম্পাদক ও সদস্য সদস্যের প্রতিনিধি মো.নজরুল ইসলাম সুমন বলেন, বিষয়টি দুঃখজনক। যেখানে সবাই মিলে হাসপাতালের পরিবেশকে সুন্দর করবে। যাতে একটি স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। আমরা সেটা না করে উল্টো আরো সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করছি।

রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঐদিন ছিলো শুক্রবার। আমি স্কুলে ছিলাম না। সংবাদ পেয়েছি ওরা স্কুলের জায়গায় বাজারের গণশৌচাগারের ময়লা ফেলছে। আমি তাৎক্ষনিক ম্যানেজিং কমিটিকে বিষয়টি জানিয়েছি। তারা এসে বাধা দিলে আর সেখানে না ফেলে হাসপাতালের ভিতরে ফেলেছে।

এ বিষয়ে ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাউছার উল আলম কামরুল সাংবাদিকদের বলেন, বাজারে আর কোনো জায়গা ছিলো না বিধায় এখানে ফেলেছি। তবে আমরা সতর্ক থেকেছি যাতে পরিবেশ দূষণ না করে। সাথে সাথে বিলিসিং পাউডার, কেরোসিন তেল দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।’

ibn sina diabeties

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি সেখানে আমার লোক পাঠাচ্ছি। তারা এসে আমাকে রিপোর্ট দেওয়ার পর ঘটনার সত্যতা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নিবো।’

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।