বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ফরিদগঞ্জে ‘মা ও শিশু হাসপাতাল’ এর শুভ উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ পিএম
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ফরিদগঞ্জে ‘মা ও শিশু হাসপাতাল’ এর শুভ উদ্বোধন

ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘মা ও শিশু হাসপাতাল’-এর শুভ উদ্বোধন করছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলালসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক টেকনোলজির সমন্বয়ে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পথচলা শুরু করেছে ‘মা ও শিশু হাসপাতাল’।
বর্ণাঢ্য কেক কাটা, প্রাঞ্জল আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিমুখে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান ও সাংবাদিক দেলোয়ার হোসেন বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ফরিদগঞ্জ শাখায় সভাপতি আলী হায়দার টিপু পাঠান।
সমাবেশে অতিথিরা আশা প্রকাশ করে বলেন, তৃণমূলের সাধারণ মানুষ যেন সহজে ও সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসা পেতে পারে, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। আধুনিক ও মানসম্মত সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি ফরিদগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে আধুনিক প্যাথলজিক্যাল সুবিধাসহ অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা ও সব ধরনের জটিল অস্ত্রোপচারের সুব্যবস্থা থাকছে। এ ছাড়া সমাজের দুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিশেষ ‘কল্যাণ তহবিল’ গঠনের মাধ্যমে সেবা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।