বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র এককপ্রার্থী মাস্টার দেলোয়ার হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৪:৫৪ পিএম
হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র এককপ্রার্থী মাস্টার দেলোয়ার হোসেন

প্রেস বিজ্ঞপ্তি : ২৩ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলা ইউপি আসন্ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত ৮নং হাটিলা পূর্ব ইউপি নির্বাচনে চেয়ার প্রতীকে একমাত্র প্রার্থী মাস্টার মো. দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৪ নভেম্বর দুপুর ৩টায় ৮নং হাটিলা পূর্ব ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন বাসীর উদ্দেশ্য বলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে নির্বাচন করা আমার জন্য চ্যালেঞ্জ। আল্লাহ ও তাঁর রাসূলের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। নির্বাচিত হলে ঘুষ, চাঁদাবাজি, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো।

তিনি আরো বলেন- ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যেখানে থাকবে নামাজ ও রাসূলের আদর্শ।

Model Hospital

উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মো. জুবাইর আল মাহমুদ, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital