বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী মাসে বসছে মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:২৪ পিএম
আগামী মাসে বসছে মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর
তরুণ ও যুব সমাজকে খেলার মাধ্যমে সম্প্রীতির বন্ধন ছড়িয়ে দিতে এবং উপজেলায় ভালো খেলোয়াড় তৈরীর লক্ষ্যে আয়োজন করা হচ্ছে মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪। আসছে ১০ নভেম্বর, শাহরাস্তি উপজেলা বালুর মাঠে অনুষ্ঠিত হবে জমকালো প্রথম আসর। যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিখ্যাত সব খেলোয়াড় অংশ নেবেন বলে আশাবাদী আয়োজকরা।
মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছেলে আমিমুল এহছান হৃদয়ের পৃষ্ঠপোষকতায় শাহরাস্তি উপজেলা তরুণ যুব সমাজ খেলাটি পরিচালনা করবে। আয়োজনগত দিক দিয়ে খেলাটি আন্তর্জাতিক নিয়মের আদলে হলেও এ আয়োজনের কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যও থাকবে। খেলায় অংশগ্রহণের ব্যাপারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। এই আয়োজনে বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানান আয়োজক কমিটি।
উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দীর্ঘ ১৮ বছরের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital