বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুর প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০:৪৯ পিএম
প্রিয় চাঁদপুর প্রতিনিধি সভা অনুষ্ঠিত
চাঁদপুরের শীর্ষ ও পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় হাজীগঞ্জ বিশ্বরোড রামগঞ্জ সড়কস্থ মদিনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার বার্তা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের প্রধান নির্বাহী সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা গঠনমূলক আলোচনা-সমালচনার মাধ্যমে জনমত সৃষ্টি করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।
তিনি আরো বলেন, একজন সংবাদকর্মী যেকোন নিউজ করার আগে সত্যতা যাচাই করতে হবে। এমনকি পত্রিকায় নিউজ পাঠানোর আগেও শব্দের বানানগুলো ঠিক আছে কিনা দেখা পাঠালে আর সমস্যা হয়না।
উক্ত সভা শেষে হাজীগঞ্জ বাজারস্থ হোটেল শেরাটন এর চাইনিজে রেস্টুরেন্টে প্রতিনিধিদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন পোর্টালের নির্বাহী সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, বার্তা সম্পাদক মো. মাসুদ হোসেন, নিজস্ব প্রতিনিধি (কচুয়া) মো. রাসেল, বিশেষ প্রতিনিধি (শাহরাস্তি) রাফিউ হাসান হামজা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রিয় চাঁদপুর এর অফিস ইনচার্জ মো. মোশাররফ হোসেন, ম্যানেজার ও ডেস্ক প্রতিবেদক মেহেদী হাসান রিমেল, ফটোগ্রাফার মির্জা মানিক প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।