সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর অক্টোবর সার্ভিস সপ্তাহ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৫:২৮ পিএম
চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর অক্টোবর সার্ভিস সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের মধ্যে দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর অক্টোবর সার্ভিস সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে।

৪ অক্টোবর মঙ্গলবার লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর আয়োজনে দিনব্যাপী বনার্ঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অত্যান্ত অনারম্বর ভাবে দিনটি পালন করা হয়েছে।দিনব্যাপী সামাজিক কর্মসূচির মধ্যে ছিলো শহরের শপথ চত্বর থেকে একটি বনার্ঢ্য র্যালী বের হয়ে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সমবেত হয়।এরপর ঢাকা থেকে আগত অতিথিদের উপস্থিতিতে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পিং এর উদ্ধোধন,ফ্রী ব্লাড গ্রুফ নির্ণয়,চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রধান,জরুরী অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ,ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা ও তোয়ালে বিতরণ, অসহায় রিক্সা চালকদের তোয়ালে বিতরণ,পীর মহসিন উচ্চ বিদ্যালয়ে ২০০০ হাজার লিটার পানি বিশুদ্ধ করণ মেসিন বিতরণ,শহরের রাম কৃষ্ণ অসহায়দের মাঝে মন্দিরে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ।এসময় তিনি বলেন আজকে আপনাদের মূল আলোচ্য সূচি আমার অনেক পছন্দ হয়েছে।লিডারশীপ ইউথ কোয়ালিটি এই বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ জন্মগত ভাবেই লিডারশীপ নিয়ে পৃথিবীতে আসে।আবার অনেকে নিজ যোগ্যতায় ও লিডারশীপ তৈরি করে থাকে।তার বাস্তব প্রমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যার যোগ্য লিডারশীপে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনাদের এই সংগঠনের নেতৃত্ব চাঁদপুর বাসীর উন্নয়নে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক গভর্নর লায়ন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী,ডিস্ট্রিক্ট ফাস্ট ভাইস গভর্নর লায়ন ফারহানা নাজ শুধা,সেকেন্ড ডিস্ট্রিক্ট ফাস্ট ভাইস গভর্নর লায়ন সাব্বির এম সায়েম,লায়ন হারুন উর রশিদ,ক্যাবিনেট ট্রেজ্যারার লায়ন সাকি কাউসার।অনুষ্ঠানে লায়ন প্রেফেসর ডক্টর মুহাম্মদ সিরাজুল হক চৌধুরী বলেন যে কোন সংগঠনের সাফল্য নির্ভর করে যোগ্য নেতৃত্বের উপর।এ জেলার মানুষ অনেক ভালো।

Model Hospital

এখানে সংগঠনের কাজের মাধ্যমে অগ্রগতি করা সম্ভব এবং সাধারণ মানুষকে সহযোগিতা করার যথেষ্ট সুযোগ ও রয়েছে।তাই আমি আশা করছি আপনার এখানে খুবই ভালো ভাবে কাজ করতে পারবেন।এছাড়াও তিনি সংগঠনের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করার পাশাপাশি দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন কিশোর সিংহ রায় ও অক্টোবর সার্ভিস সপ্তাহ কমিটির চেয়ারম্যান লায়ন খোরশেদ আলম বাবুল।

দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী ও লিও ক্লাবের সদস্যদের রিসিভশান অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন পিপি লায়ন মফিজুল ইসলাম খান সেলিম ও লায়ন সাকি কাউসার।এছাড়াও অনুষ্ঠানকে সফল করতে সার্বিক ভাবে ভূমিকা পালন করেছেন পিপি লায়ন জিকরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিনসহ লায়ন্স ক্লাব চাঁদপুর রুপালীর সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ট্রেজারার লায়ন গোলাম হোসেন টিটু।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।