শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৩:৪৫ পিএম
চাঁদপুরে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা অভিযান
সাইদ হোসেন অপু চৌধুরী : প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে মা ইলিশ রক্ষা করি ইলিশ সম্পদ বৃদ্ধি করি স্লোগান কে ধারন করে ইলিশ সংরক্ষণ সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে চাঁদপুরে জনসচেতনতায় বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর শুক্রবার সকালে শহরের বড়ষ্টেশন মোলহেডে এই নৌ র‍্যালী উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও সচেতনতামূলল লিফলেট বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জেলে প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকসহ সুধীমহলের অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে স্পীডবোট ও ট্রলার নিয়ে নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় এই অভিযান সফল করে ইলিশের বাড়ী চাঁদপুরের ব্র্যান্ডিং জেলার গৌরব ধরে রাখতে হবে। এজন্য অবশ্যই সকলকে সচেতন থাকতে হবে। আমরা জেলার সকল বরফ কল বন্ধ করে দিয়েছি এবং কোল্ড ষ্টোরগুলো বন্ধ রাখতেও অনুরোধ করছি। সরকার এবার জেলেদের জন্য ২০ কেজির স্থানে ২৫ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছে। তাই এই কয়েকটা দিনে যদি কেউ নদীতে আইন অমান্য করে তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।

Model Hospital

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং হাইমচরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শফিকুল ইসলাম চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি মানিক জামাদার সাধারণ সম্পাদক হাজী সবেবরাত সরকার, জেলা মৎস্যজীবী লীগ নেতা মালেক দেওয়ান, শাহ আলম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital