বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩:২৬ পিএম
চাঁদপুর ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ 

স্টাফ রির্পোটার : অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ১৯ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠার ক্ষেত্রে খেলা ধুলার বিকল্প নেই। করোনার কারনে দু’ বছর আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারেনি। আজকে যে দুই দল খেলায় অংশ নিয়েছে তাদের উভয়কে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি খেলোয়াড় শুলভ মনোভাব বঝায় রাখার জন্য।

যেমন শিল্প সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। তেমনি খেলাধুলার ঐতিহ্যও কম নয়। খেলাধুলার আরো প্রসার ঘটাতে হবে। যাতে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠতে পারে এবং মাদক ইভটিজিং সহ সামাজিক অপরাধ থেকে মুক্ত থাকতে পারে।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার । জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব) রাশেদা আক্তার, (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোল হওয়ায় পরে ফরিদগঞ্জ উপজেলা ট্রাইভেকারে ৪-২ গোলে চাঁদপুর সদর উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital