বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৯:৩১ পিএম
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকাল ৪ টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।

প্রধান অতিথি বলেন, এ বৃহত্তম ফুটবল টূর্নামেন্ট হতেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে এমন ফুটবলার তৈরী হবে, আশা করি। স্থায়ীভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা। আর এ ধরনের সুস্থ বিনোদন চর্চা অব্যাহত রাখা সম্ভব হলে আমাদের যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। যে ক্রিকেট খেলায় বাংলাদেশের নাম ছিল না সেই দেশ এখন ক্রিকেট পরাশক্তিদের অনায়াসে পরাজিত করছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টসমূহ গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে।

Model Hospital

উপজেলা চেয়ারম্যান আরো বলেন, শিক্ষার মান বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিকল্পে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়।

চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খানের সভাপতিত্ব ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাদের স্মরণ করে আজকে টুর্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেকা সুলতানা মুন্না, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ, মোঃ ইলিয়াছ, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, হাঁপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন পাটোয়ারী, উপজেলা টুর্নামেন্ট কমিটির সদস্য জাকির হোসেন, কাজী ইমরান, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী সাহাবুদ্দিন।

উদ্বোধনী দিনের খেলায় বালক গ্রুপে মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা গ্রুপে শাহাতলী জোবাইদা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital