মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাইজিং স্টার টেকনিক্যাল সিক্সে সাইড লং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

খেলাধুলা একই সঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় : অ্যাড. সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১১:৩১ পিএম
খেলাধুলা একই সঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় : অ্যাড. সুমন

রাইজিং স্টার টেকনিক্যাল সিক্সে সাইড লং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন ) বিকালে টেকনিক্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে- মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

হুমায়ুন কবির সুমন বলেন, খেলাধুলা একই সঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।’ আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কারিগর। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলাই হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’ এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে। আসুন আমরা মাদককে না বলি, অবসর সময়ে খেলাধুলায় মনোনিবেশ করি। ভবিষ্যতে এই খেলোয়াড়রাই আরো ভালো খেলবে, জাতীয় পর্যায়ে সম্মান বয়ে আনবে।’

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী, পৌর যুবলীগের সদস্য শিপন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান গাজী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সদস্য মোল্লা শাহজাহান, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, তরপুরচন্ডী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল কাজী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ আহাদ হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুম।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মুসা, বোরহান বরকন্দাজ, নিজাম উদ্দিন জাহিদ, হামিম বকাউল, হাছান পাটওয়ারী, নূরল হাসান ইফতি, আহমদ উল্লাহ, ঢালী রুবেল, ফাহিম রেজা, হোসেন প্রধানীয়া, রাকিব, দিপ্ত।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় হরিপুর ইয়ং স্টার ক্লাব কোড়ালিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’