শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩:৩৫ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের অরাজনৈতিক,সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ইউনিয়নের প্রাথমিক,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

১৩ই অক্টোবর রোজঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করা হয়।তারপর দুপুর ২ ঘটিকা পর্যন্ত আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, পারভেজ মোশারফের নেতৃত্বে সংগঠনের সেচ্ছাসেবীরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় এই কর্মসূচি পালন করেন।এই সময় তারা প্রতিটি প্রতিষ্ঠানে ফলজঃ
পেয়ারা,আমড়া,অমলকী, ঔষুদীঃ নিম,উর্জন, বনজঃ বেলজিয়াম,আকাশমনী,ফুলঃ মিনি টগর,চায়না পাম সহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করেন।

এই সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।আমাদের আশেপাশের খালি জায়গায়গুলোতে আমরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করলে আমাদের পরিবেশ ভালো থাকবে।কেউ যাতে বিনাপ্রয়োজনে কোন গাছ নিধন না করে সে দিকে আমাদের নজর বাড়াতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে।

Model Hospital

পারভেজ মোশারফ আরো বলেন,আজকে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এই বার্তা পৌছে দিতে চাই যে আমাদের আশেপাশে বা প্রতিষ্ঠানের খালি জায়গাতে বৃক্ষরোপন করা আমাদের দায়িত্ব।

সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল গাজী, নাঈমুল হাচান, হানিফ হোসেন, সাকিব পাটোয়ারী, হাসিব পাটোয়ারী, নাঈম চৌধুরী, হাচান আটিয়া, মোজাম্মেল হোসেন, কামরুল হাচান, তাজুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital