শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কুমিল্লার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:১৫ পিএম
চাঁদপুরে কুমিল্লার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ হোসেন : চাঁদপুরে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার হস্তিমৃতা গ্রামের মোঃ বাবুল প্রঃ নুরুন্নবীর পুত্র সাহাবউদ্দিন প্রঃ নূর ইসলাম (২৫) ও একই উপজেলার মালিয়ারা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ ইসরাফিল (২৪) কে ৩ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাপন সেন।
এ ঘটনায় বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।