বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:৪০ পিএম
কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক : ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক তরুণ উদ্যোক্তা মুফতি শেখ নুরুন নাবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন।
১৪ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি বের হয়ে বিপনিবাগ থেকে কুমিল্লা রোড দিয়ে চাঁদপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে আবার পুলিশ বাধা দিলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিল শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে রাতের আধারে গ্রেফতার করা হয়েছে। তাকে যেই অভিযোগে গ্রেফতার করেছে সে অভিযোগ ভিত্তিহীন এবং যেই মামলায় গ্রেফতার হয়েছে তার সাথে কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে বলবো অনতিবিলম্বে নিঃশর্তে তার মুক্তি দিন।
তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্ধগতি তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। আমরা দেখেছি সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে। এভাবে চলতে পারেনা। তিনি বলেন, সরকার দুর্নীতিবাজ মন্ত্রী এমপি ও আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এদেশের শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিদের কে হ্যাঁ প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। সরকারের মন্ত্রী এমপিরা একের পর এক দুর্নীতি করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের জনগণ তা প্রতিহত করবে।
চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম নিজামের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীর, জেলা যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুফতি ফরিদ আহমদ আল-জামী, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা খোরশেদ আলম, চাঁদপুর পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন প্রমূখ।
সভাপতির বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতাকে মিথ্যা ও হয়রানি মূলক মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনের কাছে কেন্দ্রীয় নেতাকে অবিলম্বে মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।