বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৩:৪৩ পিএম
সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত
সাইদ হোসেন অপু চৌধুরী : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এ স্লোগান কে ধারণ করে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুরে সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক এর বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন এরশাদ, নির্বাহী সদস্য রোকনুজ্জামান রোকন।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুরে সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন।
বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, আমরা যেন নিরাপ‌দে বা‌ড়ি ফি‌র‌তে পা‌রি সেটাই নিরাপদ সড়ক। ইলিয়াস কাঞ্চন ২৯ বছর যাবৎ আ‌ন্দোলন কর‌ছেন, তারপরও সড়ক নিরপদ হয়‌নি। দুর্ঘটনা থে‌কে কেউ বাদ যা‌চ্ছে না, তাই আমরা দুর্ঘটনামুক্ত সড়ক চাই। সরকার সড়কে দুর্ঘটনারো‌ধে আইনক‌রে দি‌য়ে‌ছে তারপর দূর্ঘটনা প্রতি‌রোধ করা যাচ্ছে না। বি‌শ্বে দুর্ঘনাকব‌লিত ১৮৩ দে‌শের ম‌ধ্যে বাংলা‌দে‌শের অবস্থান ১০৬ তম। দ‌ক্ষিণ কু‌রিয়া ও ভার‌তের অন্ধপ্রদে‌শে দে‌খে‌ছিলাম এক‌টি নিয়ন্ত্রণ কক্ষ থে‌কে সড়‌বের যানবাহন নিয়ন্ত্রণ করা হ‌চ্ছে আধু‌নিক প্রযু‌ত্তি প্রয়ো‌গের মধ‌্যদি‌য়ে। আসুন আমারা সবাই স‌চেতন হ‌লে সড়ক অবশ‌্যই নিরাপদ হ‌বে।
প্রধান বক্তা হিসেবে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা যা বলি, তা আমরা করিনা। সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের থেকে মানুষ অনেক কিছু জানতে হবে। তাই আপনাদের দায়িত্ব অনেক। আপনা যদি সচেতন না হন, তাহলে অন্যরা আপনাদের থেকে কি শিখবে। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। আমাদের যে আন্দোলন, তা দীর্ঘবছর ধরে চলছে। অল্প অল্প করে যদি কেউ নিয়ম কানুন মেনে চলে, একসময় সবাই মেনে চলবে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুরে সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক ও ক্রীয়া সম্পাদক মফিজুর রহমান খান বাবু, চাঁদপুর সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. এমজি ফারুক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. দেলোয়ার হোসেন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম কুমকুম, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আজাদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital