বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুলের জন্মদিনে কেক কাটা ও শুভেচ্ছার ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৫:৫৬ পিএম
সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুলের জন্মদিনে কেক কাটা ও শুভেচ্ছার ঢল

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর জন্মদিন ছিল ১৪ অক্টোবর। তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতৃবৃন্দ, সুখী সমাজ ও সাংবাদিকদের শুভেচ্ছার ঢল নামে। সকলেই বিভিন্ন ভাবে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে জন্মদিন উপলক্ষে ১৪ অক্টোবর সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান উদযাপন হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় এমপি নুরুল আমিন রুহুল বলেন, জন্মের পর মানুষের মৃত্যু নিশ্চিত। যেকোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। তাই মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি তিনি এখনো আমাকে সুস্থ রেখেছেন। তিনি আরও বলেন, আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমাকে মানুষের ভালবাসার প্রতি কৃতজ্ঞ হয়ে রইলাম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, অ্যাড. লিয়াকত আলী সুমন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর নবী খান, মসরুল খান তামিম, মহসিন মিয়া, সদস্য গোলাম কিবরিয়া টিটু, মাহমুদুল হাছান, সাইদুল ইসলাম বিজয়, জেলা ছাত্রলীগ সদস্য এরফান আহমেদ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital