বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের দায়িত্ববান হতে হবে; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২:৫৬ পিএম
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের দায়িত্ববান হতে হবে; মেজর রফিকুল ইসলাম

মো. মাসুদ রানা : শাহরাস্তিতে উপজেলা  ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১- অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয় ।

সংগঠনটির সভাপতি ইঞ্জিঃ সোহাগ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা পরিষদের উপদেষ্টা মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি বলেন, চাঁদপুর জেলার সর্বোচ্চ শিক্ষিত  উপজেলা হিসেবে শাহরাস্তি উপজেলার একটি প্রসিদ্ধ ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি রয়েছে । যার ফলশ্রুতিতে তরুণ প্রজন্ম থেকে এক ঝাঁক প্রকৌশলী একটি পেশাজীবী সংগঠন করতে সক্ষম হয়েছে। যেটি প্রশংসা দাবি রাখে। ওই অর্জিত প্রকৌশল বিদ্যা যেন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হয় সে আশাবাদ ব্যক্ত করে তিনি।

Model Hospital

তিনি বলেন বিশ্বে যত দেশ উন্নতির শিখরে আহরণ করেছে আধুনিক টেকনোলজি ওই দেশকে সমৃদ্ধি শালী করেছে।

এছাড়া তিনি হাজীগঞ্জ শাহারাস্তির উপজেলার উন্নয়ন মহাযজ্ঞ একটি ফিরিস্তি প্রকাশ করেন। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ,গনপূর্তের ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্যাহ, উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, জনকল্যাণ ট্রেডার্সের সত্বাধিকারি মোঃ নজরুল ইসলাম, আবুল খায়ের স্টীলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম,  ইনসি সিমেন্টের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবদুল আলীম সরকার, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিঃ মোঃ মজিবুর রহমান প্রমুখ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার,সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিন, উপজেলা আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার , যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল,ইঞ্জিনিয়ার এবিএম পলাশ । আয়োজিত অনুষ্ঠানে অন্তত বিভিন্ন ট্রেডের দুইশত প্রকৌশলী   জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশেষ অতিথি বক্তব্যের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এই জাতিকে স্বাধীন মানচিত্র এবং শাহরাস্তি হাজীগঞ্জকে উন্নয়নের শিকড়ে পৌঁছে দিয়েছে। ওই সময় তিনি প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন আপনারা একটি আধুনিক স্থাপত্য শৈলীর তোরণের ডিজাইন করে দিবেন, ওই দৃষ্টিনন্দন অব কাঠামোটিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি  প্রবেশদ্বারে এটি স্থাপন করে  মেজর  অব.রফিকুল ইসলাম বীর উত্তমের নামে উৎসর্গ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital