বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাস্তা ও ব্রীজের দাবীতে এলাকাকাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:৩২ পিএম
রাস্তা ও ব্রীজের দাবীতে এলাকাকাসীর মানববন্ধন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বালুচর গ্রামে একটি রাস্তা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার জুম্মা বাদ পূর্ব বালুচর বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত পুরুষ মহিলা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় মানবন্ধনে বক্তব্য দেন, পূর্ব বালুচর গ্রামের বাসিন্দা মো. শাহআলম, আবুল হোসেন, বিল্লাল হোসেন, আরশাদ ভূঁইয়া, কাদির মোল্লা, মো. সালাউদ্দিন বকাউল ও জামাল ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনকারীরা বলেন, পূর্ব বালুচর গ্রামটি প্রায় ১০০ বছরের পুরনো গ্রাম। অথচ এই গ্রামে কোন রাস্তা নেই। গ্রামের মধ্যখানে সেচ ক্যানেলে একটি ভাঙা সাঁকো দিয়ে মানুষ চলাচল করে। ওইখানে একটি ব্রীজ হলে মানুষ সাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতো।

বক্তারা আরও বলেন, পূর্ব বালুচর গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা প্রয়োজন। রাস্তা না থাকায় মানুষের চলাচল খুবই বেঘাত ঘটছে। মসজিদের মুসল্লীদের যাতায়াত ও স্কুল কলেজের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হল মানুষ মারা গেলে লাশের কফিন নিয়ে বের হওয়া যায় না। আমরা পূর্ব বালুচর গ্রামের মানুষ এতটা সমস্যা ভূগছি। তাই বাংলাদেশ সরকার ও স্থানীয় এমপির কাছে আমাদের দাবী পূর্ব বালুচর গ্রামে একটি নতুন রাস্তা ও একটি ব্রীজ নির্মাণ করে দিবেন। তাহলে আমরা এই গ্রামের মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো।

Model Hospital

এ ব্যাপারে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম বলেন, ওই গ্রামে ভাঙা যেই সাঁকোটি আছে সেটি মেরামত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত মেরামত করা হবে। আর ব্রীজের কাজ আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো করবে।

রাস্তা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। যদি ওই গ্রামের বাসিন্দারা যোগাযোগ করে তাহলে পরিদর্শন পূর্বক রাস্তা নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।