শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:৫৬ পিএম
শাহতলীতে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী গ্রামের খন্দকার বাড়ি মাজার সংলগ্ন স্থান থেকে  অবৈধভাবে সরকারি রাস্তার মোটা কড়ই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে শনিবার (২২ অক্টোবর) সকালে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু ঘটনাস্থলে গ্রাম পুলিশ সাদ্দামকে পাঠিয়ে  সরকারি গাছ না কাটার জন্য নির্দেশ প্রদান করেন।
শাহতলী খন্দকার বাড়ির খন্দকার আমিনুল হক মোহন মিয়া কোন প্রকার সরকারি অনুমতি ছাড়াই নিজের ইচ্ছেমত সরকারি রাস্তা থেকে গাছ কাটা অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
খন্দকার বাড়ি মাজার সংলগ্ন স্থানে মোহন মিয়া নিজেদের লাগানো গাছ দাবি করে প্রকাশ্যে গাছ কর্তন করছিলেন। সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ  থাকলে ও প্রশাসনের নিষেধ না শুনে প্রকাশ্যে দিবালোকে মোহন মিয়া গাছ কর্তন কটছিলেন। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো না কাটার জন্য বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, পূর্বে ও উল্লেখিত ব্যাক্তিগং মাজারের উত্তর পাশ্ব থেকে কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে, সে বিষয়টি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অবগত রয়েছে।
সরেজমিনে ঘুরলে গ্রামের কয়েকজন জানান, সরকারি রাস্তার পাশ্বের মহামূল্যবান গাছ কাটা তাদের অব্যাসে পরিনত হয়েছে। আমাদের জন্মের পর থেকে দেখে আসছি গাছগুলো রাস্তার পার্শ্বে। এখন শুনছি, এখানে কোন সরকারী গাছ নেই।
গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত ব্যাক্তির পক্ষে বাবু খন্দকার জানান, একজনের মাধ্যমে চেয়ারম্যানকে জানানো হয়েছে, চেয়ারম্যান অনুমতি দিয়েছে কিনা এর কোন উত্তর তিনি দেননি ।
ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু জানান, অভিযোগের সাথে সাথেই গ্রাম পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital