বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:২০ পিএম
কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও সমাবেশ

মোঃ রাছেল : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই স্লোগানে কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার সকালে কচুয়া বিশ্বরোড এলাকায় নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার আয়োজনে কেক কাটা,র‌্যালী,সমাবেশ ও লিফলেট বিতরন করা হয়।

নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সভাপতি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পথসভায় সচেতনামূলক বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একে এম আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, অ্যাড মাঈনুল ইসলাম মাইনু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।

এ সময় বক্তরা বলেন,অপ্রাপ্ত বয়স্ক চালক এবং বেপরোয়া গাড়ী চালানোর কারনে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে।একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনকে অরোও কঠোর হতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital