বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রদল নেতার উপর হামলার ঘটনায় আটক- ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:৩১ পিএম
ফরিদগঞ্জে ছাত্রদল নেতার উপর হামলার ঘটনায় আটক- ৪

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রদল নেতার উপর হামলার ঘটনায় আদালতে দায়ের করা মামলায় যুবদল ও ছাত্রদলের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

২১ অক্টোবর শুক্রবার রাতে তাদের আটকের পর ২২ অক্টোবর শনিবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ হোসেন বাড়ী যাওয়ার পথে হামলার শিকার হয়। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ হোসেন চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের সোহাগ পাটওয়ারীসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পরে গত ১৯ অক্টোবর চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগটি এফআইআর পুর্বক ব্যবস্থা নেয়ার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জকে নিদের্শ দেয়। আদালতের নিদের্শে থানা পুলিশ গত ২১ অক্টোবর মামলা দায়ের করে।

Model Hospital

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২১ অক্টোবর শুক্রবার রাতে উপজেলা সদর এলাকা থেকে পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক সোহাগ পাটওয়ারী(৩৪), পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু (২৮), ছাত্রদল নেতা আশিকুর রহমান ও অপু পাটওয়ারীকে আটক করে।

এদিকে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করে বিএনপির নেতাকর্মিরা জানান, মূলত দলীয় অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী মাসুদ মঞ্জু জানান, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ওপর হামলার ঘটনা আমি জেনেছি। তবে হামলা এবং মামলার ঘটনা দুঃখ জনক।

উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস জানান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওপর হামলার ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। তবে হামলা এবং মামলার ঘটনা দুঃখ জনক।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, আদালতের আদেশে আমরা মামলাটি দায়ের করে অভিযুক্তদের আটক করেছি। তদন্ত শুরু হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital