বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অপকর্মের উদ্দ্যেশ্যে শিশু শিক্ষার্থীদের টার্গেট করতো হুমায়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:৩৯ পিএম
চাঁদপুরে অপকর্মের উদ্দ্যেশ্যে শিশু শিক্ষার্থীদের টার্গেট করতো হুমায়ন
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের কোমলমতি স্কুল শিক্ষার্থীর পিছু নেওয়া হুমায়ন কবিরের মুছলেখায় মুক্তি মিলেছে। যদিও সে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের টার্গেট করতে নিজ পরিচয় গোপন করে ইউনুছ শেখ ছদ্মনাম ব্যবহার করতো।
২৩ অক্টোবর রোববার দুপুরে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিনের কক্ষে সে এই মুছলেখা দিয়ে ছাড়া পান।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কোমলমতি এক শিক্ষার্থীর অভিভাবক মুন্না বলেন, আমাদের ছেলে সন্তানটি গণি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করে। সে নিয়মিত স্কুলে আসা যাওয়ার পথে তাকে নানা সময়ে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করতো এক লোক। প্রায়ই সে পথে দাঁড়িয়ে দেখে শিশু সন্তানদের তার কাছে একা আসতে বলে। আজও পানি পড়া খাওয়ার কথা বলে আমাদের সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছেলেটি ভয়ে দৌড়ে স্কুলে গিয়ে তার শিক্ষককে এসব কথা খুলে বলে। পরে স্কুল থেকে পদক্ষেপ নিয়ে এই দুঃশচরিত্র লম্পটকে এলাকাবাসীসহ কৌশলে আটক করে স্কুলে নিয়ে জিজ্ঞাসাবাদকালে আমাদের খবর দিলে আমরা স্কুলে ছুটে এসে এসব বিষয় জানতে পারি। আমরা এই লম্পট চরিত্রের লোকটির কঠোর শাস্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জানা যায়, হুমায়ন কবির ওরোফে ইউনুছ শেখ শরিয়তপুরের নরসিংহপুর এলাকার বাসিন্দা। সে চাঁদপুর শহরের সেবাসিটি সেন্টারের পাশে দোকান ভাড়া নিয়ে কম্পিউটারের দোকান পরিচালনা করে আসছে। সে ছোট ছোট কোমলমতি ছেলে হউক বা মেয়ে হউক সব ধরনের শিশু সন্তানদের দিকে অসৎ উদ্দ্যেশ্যে টার্গেট করে।
এ বিষয়ে লম্পটাপনীর কথা প্রকাশ্যে স্বীকার করে ক্ষমা চেয়ে হুমায়ন কবির বলেন, আমি ভুল করেছি। আর কখনো এসব করবো না। আমি প্রয়োজনে এখানে আর ব্যবসাই করবো না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন বলেন, অপকর্মের উদ্দ্যেশ্যে শিশু সন্তানদের টার্গেট করতো হুমায়ন কবির নামে এক দুঃশচরিত্র লম্পট। সে আমাদের স্কুলের একটি শিশু শিক্ষার্থীকে অপহরণের উদ্দ্যেশ্যে বেশকিছুদিন টার্গেট করে। পরে আজ বিষয়টি জানাজানি হলে আমি খবর পেলে তাকে এলাকাবাসীসহ তড়িৎ আটকের ব্যবস্থা করি। পরবর্তীতে তার মুছলেখা রেখে ছেড়ে দেই। তবে প্রশাসন যদি এধরণের কুরুচিপূর্ণ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। অবশ্যই আমি স্কুলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital