বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যৌতুক দিতে না পেরে অমানবিক নির্যাতনের শিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:৪৩ পিএম
যৌতুক দিতে না পেরে অমানবিক নির্যাতনের শিকার
এস. এম ইকবাল : যৌতুক সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে বহু আগেই এ ব্যাধি থেকে পরিত্রাণের জন্য সরকার নানা মুখি উদ্যোগ গ্রহণ করেছে, পরিবর্তন ও পরিশোধন করেছে আইনের নানা দিক।  এখন আইনের সু-শাসনই যেন এর শেষ ভরসা।
লক্ষ্মিপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত নুনিয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের কন্যা সুরাইয়া আক্তারের সাথে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত লাউতলীর বাসিন্দা রুহুল আমিনের পুত্র কামরুল হাসানের সাথে ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তাদের একটি দেড় বছরের কন্যা সন্তানও রয়েছে। যৌতুকের বিষয়কে কেন্দ্র করে মায়ের কাছ থেকে সন্তান ছিনিয়ে নেওয়া এবং সুরাইয়া আক্তারকে শারিরীক নির্যাতন করে অসুস্থ করেছে কামরুল, এমন অভিযোগ কামরুল হাসানের বিরুদ্ধে। বিয়ের সময় উপহার হিসেবে কামরুল হাসানকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লক্ষ টাকার আসবাবপত্র দিয়েছে বলে দাবি করে মেয়ের বড় বোন রোকসানা বেগম।
তিনি আরো জানান মেয়ের জামাতাকে( কামরুল হাসান) ব্যবসা করার উদ্দেশ্যে নগদ দুই-লক্ষ টাকাও দিয়েছেন এর পরও আমার বোনের সংসারে অশান্তি নির্যাতনের শেষ নেই।
সুরাইয়া আক্তার জানান, বিয়ের পর আট নয় মাস সুখেই কাটছিলো আমার জীবন, হঠাৎ কামরুলের মাঝে পশুত্ব ভাব চলে আসে আমাকে পাঁচ লক্ষ টাকা এনে দিতে বলে, এত টাকা কেন লাগবে প্রশ্নের জবাবে বলে বিদেশ যাব।  আমি হাজার বুঝিয়েও কোন লাভ হয় না আমাকে এক পর্যায়ে মারধর করতে করতে বলে আরেকটা বিয়ে করে টাকা নিয়ে বিদেশ যাব টাকা আমার লাগবেই। আমি মারধর সহ্য করতে না পেরে আমার বোনের বাসায় চলে আসি, কামরুল আমার বোনের বাসায় এসে আমার বোনের কাছ থেকেও যৌতুকের টাকা চায় এবং আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে আমি আদালতের দারস্থ হয়ে নারী নির্যাতনের মামলা করতে বাধ্য হই।
এ বিষয়ে মুঠোফোনে কামরুল হাছান তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবী করে বলেন,  এটা আমাদের পারিবারিক সমস্যা ছিল, তা পারিবারিক ভাবে সমাধান করে পেলেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital