বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের ইঞ্জিনিয়ারের মৃতদেহ ধানমন্ডি লেকেরপাড় থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১:১৩ পিএম
হাজীগঞ্জের ইঞ্জিনিয়ারের মৃতদেহ ধানমন্ডি লেকেরপাড় থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে শাহাদাত হোসেন মজুমদার নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ২০ গজ দূরে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাত রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ী। তার ২ ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

রোববার (২৩ অক্টোবর) ভোরে রবীন্দ্র সরোবরের পাশ থেকে শাহাদাত হোসেন মজুমদারের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কালো গেন্জি ও চশমা পরা একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ভোরে লেকপাড়ে হাঁটতে আসা মানুষরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রোজ সন্ধ্যায় লেকে হাঁটতে বের হতেন শাহাদাত। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে নয়টার দিকে লেকপাড়ে তার এক আত্মীয়ের সাথে দেখা হয় তার। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহাদাতের। পরে পুলিশের মাধ্যমে খুন হওয়ার কথা জানতে পারেন পরিবারের লোকজন।

Model Hospital

প্রাথমিকভাবে শাহাদাত ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তার কাছে থাকা মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাহাদাতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital