বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১২:৪২ পিএম
হাইমচরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের লামচরী গ্রামের মেঘনা নদীর পাড়ে থেকে অজ্ঞতনামা ৩০-৩৫ বছর বয়সের ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইমচর কোস্টগার্ড। পরে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন কোস্টগার্ড।

এ ব্যাপারে নীলকমল নৌ পুলিশ ইনচার্জ মোঃ হোসেন সরকার বলেন, সকালে কোস্টগার্ডের মাধ্যমে জানতে পারি কাটাখালী মেঘনা নদীর খালের মুখ থেকে অজ্ঞাতনামা পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরে আমি এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে এর সোশ্যাল রিপোর্ট প্রস্তুত করি। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ৬ থেকে ৭ দিন পূর্বের পচালাশ এটি হাত-পায়ের মাংস চলে গেছে। হাতের আঙ্গুলের বাঁ পায়ের আঙ্গুলের কোন চাপ নেওয়া সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি।

বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম জানান, হাইমচর লামচরি কোস্টগার্ড স্টেশনে খবর আসে একটি লাশ কাটাখালী খালের মুখে নদীর পাড়ে রয়েছে, পরে হাইমচর কোস্টগার্ড সিসি এম এমদাদুল হক এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।