বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৯৬ লাখ মিটার জালসহ ৫১ জেলে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১:০১ পিএম
চাঁদপুরে ৯৬ লাখ মিটার জালসহ ৫১ জেলে আটক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৯৬ লাখ মিটার জাল জব্দসহ ৫১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা টাস্কফোর্স ও নৌ পুলিশের একাধিক টিম তাদের আটক করে।
এ সময় ৯১ লাখ ২২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ১৪টি নৌকা, একটি স্পিড বোড ও ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া পাঁচ লাখ এক হাজার ৩০০ মিটার সুতি জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
আটক ৫১ জেলের মধ্যে ২২ জনকে পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রমের কারাদণ্ড এবং বাকিদের মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নিয়মিত অভিযান চলছে। জেলা টাস্কফোর্সের মাধ্যমে আমরা নদীতে টহল দিয়ে থাকি। কয়েক ঘণ্টার অভিযানে জেলেদের আটকসহ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ সহযোগিতা করে।’
তিনি বলেন, ‘পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital