বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলার আসামী ফেন্সিডিলসহ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:২৯ পিএম
চাঁদপুরে হত্যা মামলার আসামী ফেন্সিডিলসহ আটক

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পথচারী শামিম হত্যা মামলার এজহারভুক্ত আসামী হেলাল ফরাজী (২৮) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।

২৬ অক্টোব বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারলেস এলাকা থেকে মডেল থানার এএসআই মোহাম্মদ শহীদ উল্ল্যাহ ও হেলাল উদ্দিন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর মডেল থানার এএসআই মোহাম্মদ শহীদ উল্ল্যাহ ও হেলাল উদ্দিন জানান, আটক হেলাল চাঁদপুরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ স্যারের নির্দেশনায় ভোর রাতে শহরের ওয়ালেস এলাকা থেকে ১৫ পিস ফেন্সিডিলসহ হেলাল কে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী হেলালকে আটক করার পর সরকার দলীয় একনেতা তাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

উল্লেখ্য, চাঁদপুরের শহরের পুরাণবাজার এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পথচারী শামিম নিহত হয়। তবে এর মূল কারণ হলো মাদক-কেনা বেচা। গত জুন মাসে পূর্বে হেলালের ছোট ভাই হুমায়ন ফরাজীকে বিপুল পরিমান গাঁজাসহ নৌ থানা পুলিশ আটক করে। হুমায়নও একই হত্যা মামলার এজহারভুক্ত আসামী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital