বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এক বাড়িতে ডাকাতি : আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:৪৭ পিএম
মতলব উত্তরে এক বাড়িতে ডাকাতি : আহত ২

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে দেলোয়ার হোসেন চৌধুরীর ঘরে বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের অস্ত্রাঘাতে দেলোয়ার হোসেন চৌধুরী ও তার স্ত্রী ফাতেমা বেগম গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ২ টায় ছয়জনের একটি ডাকাত দল তাদের ঘরের পিছনের দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারপর তাদের হুমকি ধামকি দিয়ে জিনিসপত্র ডাকাতি করে। ডাক চিৎকার দেওয়ার সময় দেলোয়ার হোসেন চৌধুরী ও তার স্ত্রীকে হাতে কোপ মারে ডাকাতদল। পরে ডাকাতি করে পালিয়ে যায় তারা।

দেলোয়ার চৌধুরীর ছেলে ফুয়াদ বলেন, পিছনের দরজা ভেঙ্গে ঘরে ডুকেছে ৬ জন ডাকাত। আমাদেরকে হুমকি দিয়েছে কথা বললে মেরে ফেলবে। ৬ ভরি স্বর্ণালংকার, ৫ টি মোবাইল ফোন ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। ঘরের চারটি কক্ষে থাকা সকল আলমিরা ও আসবাবপত্র ওলটপালট করে ফেলেছে।

ফরহাদ বলেন, ডাকাতরা ঘরে ডুকে প্রথমে আমার ছোট ভাইয়ের রুমে গেছে। তারপর অন্য রুমে গিয়ে জিনিসপত্র লুট করেছে। আমাদেরকে অনেক ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে।

Model Hospital

এদিকে ঘটনার পর খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, ওসি (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন ও বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।