বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, বিপাকে কয়েকটি পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৩:৫৩ পিএম
ফরিদগঞ্জে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, বিপাকে কয়েকটি পরিবার
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছের কয়েকটি পরিবারের লোকজন।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গ্রামের পাটওয়ারী বাড়িতে পূর্বশক্রতার জেরে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে একই বাড়ির মো. এমদাদুল ইসলাম কিরন, মো. শরীফ হোসেন ও ইমান হোসেনের বিরুদ্ধে
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোস্তফা ভূঁইয়া গংদের সাথে একই বাড়ির  মো. এমদাদুল ইসলাম কিরন, মো. শরীফ হোসেন, ইমান হোসেন গংদের জায়গা জমি ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সে আলোকে শত্রুতা পোষণ করে বুধবার ২৬ অক্টোবর সকালে দেশীয় অস্রের ভয় দেখিয়ে কিরন, শরীফ ও ইমামসহ কয়েক জন মিলে মোস্তফা ভূঁইয়াসহ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেয়।
এ বিষয়ে প্রতিবেশী কয়েকজন বলেন, মোস্তফা ভূঁইয়াসহ কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র  রাস্তায় কিরন, শরীফ ও ইমানসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রের মুখে জোর পূর্বক বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে মোস্তফা ভূঁইয়া জানান, মৃত- জামাল পাটওয়ারীর ছেলে এমদাদুল ইসলাম কিরন, হানিফ পাটওয়ারীর ছেলে শরীফ হোসেন ও মৃত- হোসেন পাটওয়ারীর ইমান হোসেনসহ কয়েকজন মিলে কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা দেশীয় অস্ত্রের মুখে জোর পূর্বক বাঁশের দিয়ে তা বন্ধ করে দিয়েছে।
তিনি আরো বলেন, আমাদের চলাচলের এই রাস্তায় তারা প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করতো, তাতে বাঁধা দেওয়ায় তারা আমাদের কয়েকটি পরিবারের চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেয় এবং কিরন, শরীফ ও ইমান এলার চিহ্নত মাদক ব্যবসায়ী এবং সেবনকারী।
এ বিষয়ে সংবাদ কর্মীরা কিরন, শরীফ, ইমানকে জিজ্ঞেস করলে তারা সংবাদ কর্মীদের সাথে অশোভন আচরন করে এবং তাদের সামনেই মোস্তফা ভূঁইয়া গংদের মারতে তেড়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ- পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, আমরা লিখিত অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital