বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:১৯ এম
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল

সাইদ হোসেন অপু চৌধুরী : তিনি হচ্ছেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, জেলা আওয়ামী লীগের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি পৌর এলাকার শিশু, কিশোর ও শিক্ষার্থীদের সুন্দর মনের অধিকারী হয়ে তাদের জীবন সুন্দরভাবে পরিচালনা ও শিক্ষার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করার চিন্তায় নিজেকে কাজে লাগাতে চাচ্ছেন। তাই তিনি শিশু, কিশোর ও শিক্ষার্থীদের জীবন সুন্দর থেকে যেন অসুন্দরে না’যায় এবং মাদকসহ বিভিন্ন পথ থেকে বিরত রাখার জন্য আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীকে বিদ্যালয়ে পাঠিয়ে প্রধান শিক্ষক গোফরান হোসেনের হাতে ফুটবল তুলে দিয়েছেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বিতরণ করা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ ধরনের নিরবে সহায়তা করা বর্তমানে একটি বিড়ল দৃষ্টান্ত বলে দাবী করেছেন, সচেতন মহল ও সুধীজন।

Model Hospital

এ বিষয়ে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করে তাদেরকে ভালপথে ধাবিত করার জন্য আমি বিভিন্ন এলাকায় ক্রিয়া সামগ্রী দিয়ে এ ভাবে সহায়তা করছি। যাতে তারা খেলাধূলায় মগ্ন থাকে। এতে করে তারা মাদকসহ বিভিন্ন ভুলপথ পরিহার করবে। তাতে আমাদের এ সমাজ ব্যবস্থা উন্নত হবে এবং আমাদের সন্তানরা মাদক থেকে মুক্ত থাকবে।

তিনি আরো বলেন,  তার চেয়ে বড় কথা এই শিশুদের সুন্দর ভবিষ্যত তৈরি করে দেয়া সবার দায়িত্ব ও কর্তব্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital