বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁদপুর সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:০৯ পিএম
৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁদপুর সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল
এইচ.এম নিজাম : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা যুবদলের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার গাজী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজুর নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলের সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মান্নান খান কাজল, নজরুল ইসলাম বাবলু, সৈয়দ হোসেন গাজী, মোজাম্মেল, জিয়াউর রহমান টিটু, জুলহাস আহমেদ জুয়েল, রিয়াদ আল হাসান, মহসিন খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিলে সকল ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।
আনন্দ মিছিলটি শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে বের হয়ে হাজী মহসিন রোড হয়ে চিত্রলেখা মোড়ে এসে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital