বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:১৮ পিএম
ফরিদগঞ্জে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
এস. এম ইকবাল : “কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র, শান্তি – শৃঙ্খলা সর্বত্র ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর শনিবার সকালে ফরিদগঞ্জ থানা চত্বর থেকে একটি রেলী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের সভাপতিত্বে, তদন্ত ওসি প্রদীপ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আজিজুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দীন বাহার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, কার্যনির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ৪ নং সুবিদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোস্তফা কামাল ঢালী, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাইনুদ্দিন পাটওয়ারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাসলিমুন নেছা বলেন, পুলিশের দুটো চোখ দিয়ে যা দেখা যায় না, কমিউনিটির শত শত চোখদিয়ে তার চেয়ে বেশি দেখা যায়। জনগণ ও পুলিশ একসাথে কাজ করে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুস্থ সমাজ গড়তে পারে। যেকোন জাতীয় দুযোর্গে পুলিশ এবং আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের সাথে থাকলে অপরাধমুক্ত, অপরাধভীতিমুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
কমিউনিটি পুলিশের গুরুত্ব উল্লেখ করে ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতির যে স্বপ্ন দেখিয়েছিলেন সম্প্রীতি যে ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছিল, জনগণের সহায়তায় আমরা তা প্রতিরোধ করতে পেরেছি, পেরেছি ঘটনার রহস্য উদঘাটন করতে। এজন্য আমাদের কমিউনিটিকে আরো বেশি সজাগ থাকতে হবে, পুলিশকে সহায়তা করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।