বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:৩৩ পিএম
বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
এইচ.এম নিজাম : বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
২৯ অক্টোবর শনিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ।
সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল খালেক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট কবির চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলম খান মঞ্জু।
বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম খান এর সার্বিক ব্যবস্থাপনা ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল হাসেম চৌকিদার, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বিপ্লব মিজি, মোঃ সালেহ আহমেদ সজীব মৃধা, মোঃ নূরে আলম মৃধা, মোঃ কাউসার চকিদার, মোঃ আব্দুল আজিজ ঢালী, মোহাম্মদ রাসেল খান পায়েল, মোঃ আলমগীর মোল্লা, মোহাম্মদ অজি উল্লাহ মিয়া জিন্নাহ, দিদারুল ইসলাম মিলন, বিল্লাল মৃধা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এটা একটি মহৎ উদ্যোগ। রক্তের গ্রুপ জানা থাকলে যে কোন বিপদ-আপদে অন্যকে যেমন সহযোগিতা করা যায়, তেমনি ভাবে নিজেও সহযোগিতা পাওয়া যায়। আজকে যারা এই আয়োজন করেছে তারা প্রত্যেকেই যুবক। যুবকরা ঐক্যবদ্ধ ও নৈতিকতা সম্পন্ন হলে মাদকসহ সকল অনৈতিক কাজ সমাজ থেকে দূর হয়। সংগঠনের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক সহ সকল অন্যায় কাজকে প্রতিহত করতে হবে। মাদক মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
দিনব্যাপী কর্মসূচিতে প্রায় ৬০০ মহিলা পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।