শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতলব উত্তরে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ২:৪৫ পিএম
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতলব উত্তরে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) মতলব উত্তর থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, কমিউনিটি পুলিশ হলো একটি স্বেচ্ছাশ্রম। আমরা চাই এটি সর্বদলীয় হোক। কমিউনিটি পুলিশ কমিটিতে ভালো মানুষ আসুক।

এর পূর্বে মতলব উত্তর থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কলেজে এসে শেষ হয় এবং কেক কাটা অনুষ্ঠিত হয়।
এমএ কুদ্দুস আরো বলেন, পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। জনগণের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য। আমরা চাই, ব্যাপক সংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে।

Model Hospital

তিনি আরো বলেছেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জনগণের হৃদয় জয় করতে পেরেছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা যদি আরো জোরদার করা যায় তাহলে পুলিশের কাজে যেমন সহযোগিতা পাওয়া যাবে তেমনি সমাজে অনেক অপরাধ কমে যাবে। জঙ্গি, মাদক ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তারা এসব অপরাধের ব্যাপারে পুলিশকে প্রতিনিয়ত অবহিত করছে এবং তার আলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উদযাপন অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।

আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, এখলাসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এখলাসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মাসুদুর রহমান মিয়াজী, গীতা পাঠ করেন এসআই সুজিত চন্দ্র।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যা হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital