শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রত্যেকে সচেতন হলে সড়কে দুর্ঘটনা কমে আসবে; সোহেল রুশদী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫:৩২ এম
প্রত্যেকে সচেতন হলে সড়কে দুর্ঘটনা কমে আসবে; সোহেল রুশদী
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে  নিসচার উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেছেন তোমরা যারা স্কুলে পড়াশোনা করো তাদেরকে অবশ্যই সড়কের চলাচলের নিয়মাবলী জানতে হবে এবং মানতে হবে। কারণ তোমাদের স্কুলে আসতে হলে বেশ কথটি সড়ক পার হয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। তাই তোমাদের সামান্যতম অসচেতনতার জন্য যে কারো জীবন চলে যেতে পারে।

গতকাল রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে নিসচা চাঁদপুর জেলা শাখার আয়োজনে

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি- এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপদকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যারা সড়কে চলাচল করি অথবা তোমরা যারা ছাত্র-ছাত্রী রয়েছ প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে। আর যদি আমরা এবং তোমরা শিক্ষার্থীরা

প্রতিনিয়ত সড়কে আইন মেনে চলি তাহলে অধিকাংশ সড়কে দুর্ঘটনা রোধ করা সম্ভব। তাই তোমরা সচেতন হবা, তোমাদের পরিবারের সদস্যদেরকেও সচেতন করে তুলবা। তাহলেই আমরা সবাই মিলে সড়ককে নিরাপদ ভাবে গড়ে তুলতে পারবো।

Model Hospital

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনের সভাপতিত্বে ও নিসচা চাঁদপুরের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকারী সদস্য মাওলানা আব্দুর রহমান গাজী, এম আই দিদার, রোজিনা হাবিব, সদস্য শাহাদাত হোসেন মীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital