বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঢেউটিন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৬:২১ এম
মতলব উত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঢেউটিন বিতরণ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনজন ব্যবসায়ীর মাঝে দুই বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ করেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল বেপারী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছরিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত প্রমুখ।

চলতি বছরের ২১ আগস্ট গভীর রাতে আগুন লেগে সুজাতপুরের বাজারের ব্যবসায়ী কামাল পাটোয়ারী, মুক্তার হোসেন ও মমিন হোসেনের দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত তিনজন ব্যবসায়ীকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা এবং ৩০ অক্টোবর দুই বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই জনবান্ধন নেত্রী। মানুষের যেকোনো দুর্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। যার ফলশ্রুতিতে আজ সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন বিতরণ করা হল। এরআগেও ঘটনার পর তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছেন সরকার।

Model Hospital

এমএ কুদ্দুস আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশের উন্নয়ন হবেই। বিশ্বের মাঝে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital