শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২:১৮ পিএম
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২২ সালের আলিম পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর প্রধান কাজ হলো জ্ঞানের আলোতে নিজেকে বিকশিত করে দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা।
তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিজ নিজ স্থান থেকে রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা। বর্তমান সরকার শিক্ষার মান বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে দক্ষ জনশক্তীতে পরিণত হওয়ার সাথে সাথে তোমাদের ভালো মানুষ হতে হবে।
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ও মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুদি ইসলামীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ শাহ মোঃ মকবুল আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছালেহ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবী প্রভাষক এ, জে, এম মুজাম্মেল হক, বাংলা প্রভাষক শেখ নাছিমা সুলতানা, পৌরনীতি প্রভাষক শামীমা আক্তার, ইংরেজী প্রভাষক মারজিয়া সুলতানা, সহকারী গণিত শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক (কৃষি) মো. মনির হোসেন, সহকারী মৌলভী মো. কেফায়েত উল্যাহ, সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) মো. আলমগীর হোসেন, আইসিটি মো. সাইফুল ইসলাম, সহকারী গন্থাগারিক মো. ইব্রাহিম খলিল, সহকারী মৌলভী মো. আল-আমিন, সহকারী শিক্ষক (বিজ্ঞান) মো. নোমান হোসেন, ইবিঃ প্রধান মুহাম্মদ হাবীবুল্লাহ, দাখিল কারী, মো. আবু তাহের, জুনিয়র সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, ইবিঃ কারী মো. জাহাঙ্গীর হোসেন, ইবিঃ সহকারী শিক্ষক মাকসুদা আক্তার, অফিস সহকারী মো. মনির হোসাইন ঢালী, মো. মাসুদ আলম, নূরাণী শিক্ষক মো. শাহিন হোসেন।
প্রসঙ্গত, এ বছর অত্র মাদ্রাসা থেকে ৩৮ জন ছাত্র-ছাত্রী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital