বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৌরসভাকে সর্বদা জবাবদীহিতার আওতায় নিয়ে আসতে হবে; ডিসি কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৩:০৫ পিএম
পৌরসভাকে সর্বদা জবাবদীহিতার আওতায় নিয়ে আসতে হবে; ডিসি কামরুল হাসান

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার রুটিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান। এ সময় জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

৩১ অক্টোবর সোমবার সকালে ফরিদগঞ্জ পৌরসভা রুটিন পরিদর্শনক ও মতবিনিময়কালে চাঁদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান বলেছেন, পৌর নাগরিকদের কর প্রদানের জন্য প্রয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করতে হবে। কারণ করসহ বিভিন্ন রাজস্বের মাধ্যমেই পৌরসভা পরিচালিত হয়।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে সর্বদা জবাবদীহিতার আওতায় নিয়ে আসতে হবে। প্রতিটি কর্মকাণ্ডের সুচারু রূপে লিপিবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে সুষম গতি থাকলে মানুষ উপকৃত হলে তারা সকল কর দিতে এগিয়ে আসবে। জন্মনিবন্ধনকে আরো গতিশীল করতে হবে। নবজাতকদের যাতে দ্রুত জন্মনিবন্ধনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়, সেই দিকে নজর দিতে হবে।

পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভাকে গড়ে তুলতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে পৌরসভার জন্য কাজ করি তবে অবশ্যই একজন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মেয়রের নেতৃত্বে এই পৌরসভাটি প্রথম শ্রেণির অন্যতম শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Model Hospital

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, সহকারি কমিশনার (ভূমি) আজিজুন নাহার, পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, আবুল হাসেম, মাজহারুল ইসলাম, সেলিনা আক্তার যুঁথি, খতেজা বেগম আলেয়া প্রমূখ। এর আগে জেলা প্রশাসক পৌরসভায় উপস্থিত হলে তাকে পৌর পরিষদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে জেলা প্রশাসক পৌরসভা রুটিন পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানা, উপজেলা প্রশাসন, ভূমি অফিস পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।