বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুবকরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে : জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১:১০ পিএম
যুবকরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে : জেলা প্রশাসক কামরুল হাসান
মাসুদ হোসেন : ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২২। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, যুবকরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ১.২২। বাংলাদেশে জনসংখ্যার সাড়ে ৫ কোটি হচ্ছে যুবক। এর মধ্যে ২ কোটি ৭৫ লাখই হচ্ছে নারী।
পরিসংখ্যান অনুযায়ী ২০৩৭ সালের মধ্যে যুবকদের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসবে। তাই প্রশিক্ষণ নিয়ে যুবকরা এখনই কর্মঠ হতে হবে। বাংলাদেশ সরকার যুবকদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তারা যুব উন্নয়ন থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে বাংলাদেশকে আরো উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারে।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মধ্যে চাঁদপুর জেলা বৈদেশিক মুদ্রা অর্জনে ৪ থেকে ৭ এর মধ্যে অবস্থান করছে। আপনারা যারাই বিদেশে যাচ্ছেন তারা দেশ থেকে অন্তত দক্ষ হয়ে যান। তাহলে আর ওখানে গিয়ে সমস্যায় পড়তে হবে না। নিজেকে দেশ থেকেই দক্ষ করে নিতে হবে। এছাড়াও আমাদের যুবকরা নিজ দেশেই উদ্যোক্তা হয়ে আয় করতে পারবেন। যুবকরা প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে।
সময় ও স্রোত কোথায় নিয়ে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। তাই নিজেকে একজন ভালো উদ্যোক্তা হিসেবে তেরি করতে হবে। আমরা সবাই মিলেই হচ্ছে বাংলাদেশ। সাড়ে ৫ কোটি যুবক যদি কর্মক্ষম না হয়, কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাহলে আমরা বিপদে পড়ে যাবো। সাড়ে ৫ কোটির মধ্যে আপনারা সবাই সফল উদ্যোক্তা হন। নিরবে কাজ করলে হবে না। মার্কেটিং এ থাকতে হবে। আমরা দেশটাকে চালিয়ে নিতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা অনন্য।
চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম জাহিদ হাসান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা যুব প্রশিক্ষক কেন্দ্রের ডিপিসি কফিল উদ্দিন, জেলা এসডিএফ এর ম্যানেজার মোঃ ইয়াছিন, চাঁদপুর কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কবির হোসেন, সোনালী সুদিন সংগঠনের প্রধান নির্বাহী আবু হানিফ, মহিলা উদ্যোক্তা আয়েশা বেগম মুন্নিসহ আরো অনেকে।
যুব উন্নয়নের সাবেক প্রশিক্ষনার্থী মোঃ সাইফুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।