বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ৩১ অক্টোবার ২০২২ তারিখে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃরেজিঃনং-১০২৮/৯৮) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এল এম কামরুজ্জামান এবং মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দেন।

গত ২২ অক্টোবর চাঁদপুর রোটারী ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিএম জাহাঙ্গীর কবিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমোদিত চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি- মো. ফারুক আহম্মেদ (মনিং সান কিন্ডার গার্ডেটন), শেখ হারুনুর রশিদ (নিউনেশন একাডেমী), সহ সভাপতি- মোহাম্মদ আলী মুকুল (ব্রাইট কিন্ডারগার্টেন), একেএম ফজলুল করিম বাসেত (সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন), মো. সাইফুল ইসলাম (এস ইসলাম কিন্ডারগার্টেন), মাহবুব আলম পাটওয়ারী (বাকিলা শিশু মেলা একাডেমী), সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ- সম্পাদক মো. ফয়জুল হক (আশিকাটি ভিলেজ একাডেমী), যুগ্ম সাধারণ সম্পাদক- এম ফরিদুল ইসলাম উকিল (ইউনাইটেড মডেল হাই স্কুল), কোষাধ্যক্ষ- নিয়াজ মোর্শেদ (আইডিয়াল একাডেমী), সাংগঠনিক সম্পাদক- মো. হাবিবুর রহমান (হক ইন্টারন্যাশনাল স্কুল), সহ সাংগঠনিক- সম্পাদক মাসুদ আলম (বাংলাবাজার আদর্শ একাডেমী), শিক্ষা সম্পাদক- মো. আইয়ুব আলী (আইডিয়াল স্কুল), সহ শিক্ষা সম্পাদক- গিয়াস উদ্দিন আজম (শাহতলী আদর্শ একাডেমী), দপ্তর সম্পাদক- দিলিপ সাহা (রিভারসাইড কিন্ডারগার্টেন), সহ দপ্তর সম্পাদক- মো. জুয়েল (বিসমিল্লাহ একাডেমী), প্রচার সম্পাদক- মো. হানিফ (কবি নজরুল একাডেমী), সহ প্রচার সম্পাদক- এনামুল কবির (স্কলার্স একাডেমী), ক্রীড়া সম্পাদক- মো. করিম শাহ (চান্দ্রা আল আমিন মডেল স্কুল), সহ ক্রীড়া সম্পাদক- মো. জহিরুল ইসলাম (বেসিক একাডেমী), সমাজসেবা সম্পাদক- মো. আমিনুল ইসলাম (হরিনা আদর্শ একাডেমী), সহ সমাজসেবা সম্পাদক- রাকিবুল আহসান (সানফ্লাওয়ার কেজি স্কুল), ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা ওসমান গণি (তাহেরা ইসলাম একাডেমী), মহিলা বিষয়ক সম্পাদক- ফারহানা আক্তার (নিউনেশন একাডেমী), নির্বাহী সদস্য- হিসেবে রয়েছেনএকেএম ফজলুল হক সেলিম (বাবুরহাট মডেল শিশু একাডেমী), বাবুল চন্দ্র দে (নবদিগন্ত কিন্ডারগার্টেন স্কুল), আলমগীর হোসেন (আবদুর রহমান প্রি ক্যাডেট স্কুল), মো. সাইফুল ইসলাম (ছায়েরা খাতুন একাডেমী), মো. আব্দুল আজিজ (আল ফাতিহা একাডেমী), মো. মনির হোসেন (বালিয়া আদর্শ কেজি স্কুল), মো. সুমন দি রোজ একাডেমী), আব্দুল মান্নান (হলি কেয়ার মডেল স্কুল), নুরে আলম জুয়েল (প্রভাতি কিন্ডারগার্টেন স্কুল), মো. মামুনুর রশিদ (আবু হুরায়রা রা. একাডেমী ও নুরানি মাদরাসা)।

উক্ত কমিটি আগামী ৩০ অক্টোবর ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital