শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপি ও যুবদলের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; গ্রেফতার-৮

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪:০৩ পিএম
শাহরাস্তিতে বিএনপি ও যুবদলের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; গ্রেফতার-৮
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও যুবদলের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের পর শাহরাস্তি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলাবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার সময় শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে শাহরাস্তি থানায় এ মামলা দায়ের করেন।
জানা যায়, গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এসময় বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্থান নেয় পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার সময় যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাংচুর এবং আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৮ জন নেতাকর্মীকে আহত করেছে।
মামলায় উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত বুজরত আলীর পুত্র আঃ ছাত্তার (৪৭) একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আলী হোসেন (৫০), সূয়াপাড়া পাটোয়ারী বাড়ির  মৃত আঃ হাইয়ের পুত্র মোঃ শাহ পরান (৩২), একই গ্রামের সেকান্দর আলী পাটওয়ারীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৪৩), বেলাজী বাড়ির মৃত আঃ বারেকের পুত্র মোঃ আমির হোসেন (৫০), মাইজের বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র মোঃ তৌয়ব আলী (৪৬),  পশ্চিম মাইজের বাড়ির ইসমাইল হোসেনের পুত্র মোঃ খোকন মিয়া (৩০) ও নোয়াগাঁও পশ্চিম পাড়া মুন্সি বাড়ির মৃত আঃ রশিদের পুত্র শরিফুদ্দিন প্রকাশ লিটন (৫০)।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতার ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।