শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৮ম শ্রেণির ছাত্রের ব্যাগে কনডম, অভিভাবক ডেকে মুচলেকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম
৮ম শ্রেণির ছাত্রের ব্যাগে কনডম, অভিভাবক ডেকে মুচলেকা

স্কুল ফাঁকি দিয়ে পার্কে ঘোরাফেরা করা অবস্থায় পাঁচ কিশোরকে আটক করেন ম্যাজিস্ট্রেট। এ সময় ৮ম শ্রেণির ছাত্রের ব্যাগে কনডম পাওয়া যায়। এরপর অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পাঁচ স্কুলছাত্রকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ স্কুলছাত্রের ব্যাগ তল্লাশি করেন। এ সময় তাদের ব্যাগে পাওয়া যায় স্কুলড্রেস। তিনজন ছিল টি-শার্ট পরিহিত, অন্যজন শার্ট। পার্কে স্কুলড্রেস পরে ঢোকা নিষেধ, সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় তারা। এ সময় এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা বলেন, ‘স্কুল চলাকালে ছাত্র-ছাত্রী পার্কে আসতে পারবে না। আটক কিশোরদের সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এর মধ্যে একটি ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। আমরা তাদের স্কুলশিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital