বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেছেন কোকিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৪:২৪ পিএম
মতলব দক্ষিণে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেছেন কোকিল

নিজস্ব প্রতিবেদক : আগামী রবিবার ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক কোকিল তালুকদার শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেছেন।

শুক্রবার ছিল প্রচারণার শেষ দিন। ওই দিন দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী  ওমর ফারুক কোকিল তালুকদার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

ওমর ফারুক কোকিল তালুকদার জানান, রবিবার ভোট অনুষ্ঠিত হবে। আমি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনার প্রতি আহ্বান জানাই। ভোটাররা যেন নিরাপদে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে সেজন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাই।

ইনশাআল্লাহ সুষ্ঠু ভোট হলে এই ইউনিয়নের জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital